Web Analytics

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দক্ষিণাঞ্চলে একটি মার্কিন তৈরি এলইউকাস ড্রোন ভূপাতিত করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ ক্ষতিগ্রস্ত বলে দাবি করা ড্রোনটির একটি ছবিও প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এলইউকাস একটি স্বল্পমূল্যের চালকবিহীন ‘কামিকাজে’ ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হেনে নিজেও ধ্বংস হয়। ইরানের দাবি, চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র এই ধরনের ড্রোন ব্যবহার করছে। এই তথ্য আলজাজিরা সূত্রে প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।