Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরানকে ঘিরে সহিংসতা যাতে আর না বাড়ে, সে জন্য তুরস্ক জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার আঙ্কারায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ান বলেন, ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য কূটনীতি ও সংলাপই সবচেয়ে নিরাপদ পথ। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে কূটনৈতিক প্রক্রিয়ায় নানা চ্যালেঞ্জ থাকলেও তুরস্ক ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে শান্তির প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি গুতেরেসের নিরপেক্ষতা, প্রজ্ঞা এবং শরণার্থী সুরক্ষা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন।

এরদোয়ান বলেন, তুরস্ক তাদের বৈদেশিক নীতিতে “দেশে শান্তি, বিশ্বে শান্তি” নীতিকে কেন্দ্রবিন্দুতে রাখে, যা আতাতুর্কের উত্তরাধিকার। তিনি জাতিসংঘের প্রতিষ্ঠাগত মূল্যবোধের প্রতি তুরস্কের দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।