Web Analytics

দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা নারী নির্যাতন, হয়রানি ও সহিংসতার অভিযোগে ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিক্ষোভের উদ্দেশ্য ছিল ধারাবাহিক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানানো।

সমাবেশে ঢাবি শাখার সভাপতি তামান্না বিএনপি ও ছাত্রদলের সমালোচনা করে বলেন, তারা নিজেরাই নারী নির্যাতনে জড়িত থেকে অন্যদের দোষারোপ করছে। বক্তারা সাম্প্রতিক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের উদাহরণ তুলে ধরে এসব ঘটনার বিচার দাবি করেন। তারা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা নারী নির্যাতন বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।