Web Analytics

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালি আর কখনো ফিরবে না। বুধবার আলজাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ অবসানে তেহরানের সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ নৌপথটির তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।

গালিবাফের ভাষ্য, হরমুজে কোনো উন্মুক্ত আন্তর্জাতিক জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন, প্রণালির অভ্যন্তরীণ বিধিবিধান ইরান ও ওমানের আইন অনুযায়ী নির্ধারিত হবে। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে শান্তি আলোচনার সাত শর্তও জানিয়েছে ইরান এবং ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

গালিবাফ বলেন, ইরানের শর্তের মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা, সব রণাঙ্গনে সংঘাত বন্ধ এবং যুদ্ধ শেষ হওয়ার স্পষ্ট ঘোষণা। তাঁর মতে, জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ এসব শর্ত আনুষ্ঠানিক আলোচনার আগে বাস্তবায়ন করতে হবে। ইয়েমেনে সৌদি আরব ও ইয়েমেন সরকার উভয় পক্ষ সহায়তা চাইলে ইরান মধ্যস্থতায় সহযোগিতা করবে বলেও তিনি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।