Web Analytics

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির স্থাপনের অংশ হিসেবে বিশাল রামমূর্তি নির্মাণের উদ্যোগ এবং দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১১টায় পূর্বধলা প্রেসক্লাবের সামনে “তৌহিদী জনতা, পূর্বধলা” ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা, শিক্ষার্থী ও সচেতন নাগরিক অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও জাতীয় সার্বভৌমত্বের পরিপন্থী কোনো কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। তারা রামমূর্তি স্থাপনের উদ্যোগ ও সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এসব কর্মকাণ্ড দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি। বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বিদেশি প্রভাব বা উসকানির মাধ্যমে স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা সফল হবে না।

তারা ইসলামি ন্যায়বিচার, সহনশীলতা ও মানবিক মর্যাদার শিক্ষা তুলে ধরে সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্বের কথা উল্লেখ করেন। মানববন্ধন শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।