Web Analytics

আগামী শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। শনিবার বিকেলে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর প্লেনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় স্টেম শিক্ষাব্যবস্থাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্বমানের দক্ষ মানবসম্পদ, নতুন উদ্যোক্তা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী নাগরিক তৈরিতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের সমন্বয় জরুরি বলে তিনি জানান।

তিনি জানান, চতুর্থ শ্রেণিতে স্পোর্টস ও কালচার নামে দুটি নতুন বিষয় যুক্ত হবে এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেসসহ দুটি নতুন বিষয় চালু হবে। আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে, যা পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার অধিভুক্ত প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।