Web Analytics

খুলনা নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসএ টিভির খুলনা প্রতিনিধি ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান, তবে ছররার আঘাতে সাংবাদিক আওয়াল শেখ সামান্য আহত হন।

ঘটনার পর এমইউজে খুলনা বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ঘোষণা দেয়। খুলনা থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে গুলির অংশ উদ্ধার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে। গুলির কারণ এখনো স্পষ্ট নয়।

এদিকে এমইউজে খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও বিচারের দাবি করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।