Web Analytics

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সার্বিয়ার ভিসা দেওয়ার নামে ট্রাভেলস এজেন্সির পরিচয়ে একটি চক্র শত শত যুবকের কাছ থেকে আট লাখ টাকা করে নিয়ে প্রতারণা করেছে। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সার্বিয়া ম্যানপাওয়ারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যাদের ভিসা ও ওয়ার্ক পারমিট সঠিক থাকবে, তারা ক্লিয়ারেন্স পাবেন। কাগজপত্র সঠিক না হলে যারা এ কাজ করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে। তিনি জানান, আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে দেখা গেছে তারা ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত এবং তারা সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। বিএমইটি ছাড়পত্র দিচ্ছে না—এ দাবি মিথ্যা বলেও তিনি মন্তব্য করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে চাকরির নিশ্চয়তা ও কর্মীর ব্যয়ের নিশ্চয়তা নিশ্চিত করার কথা বলেন মন্ত্রী। তিনি জানান, মালয়েশিয়ার এফডব্লিউসিএমএস অনলাইন প্ল্যাটফর্মে তথ্য দেওয়া হচ্ছে। বেসরকারি এজেন্সির চাহিদাপত্র প্রবাসী হাইকমিশন যাচাই করছে। তিনি বলেন, বোয়েসেল প্রায় প্রস্তুত এবং ৮ অক্টোবরের মধ্যে এটি অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।