Web Analytics

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের জন্য পাকিস্তানের মধ্যস্থতায় নতুন কোনো প্রস্তাব পাঠানোর খবর অস্বীকার করেছে ইরান। তেহরান এসব প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট বলেছে। উত্তেজনার মধ্যে শনিবার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, কৌশলগত এই জলপথের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানি বিধিবিধান মেনেই চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ১৮ অক্টোবর বলেন, যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য দেওয়া সাত দিনের প্রস্তাব এখনো বহাল আছে। বাগদাদে ইরানি গণমাধ্যমকে তিনি বলেন, সেই প্রস্তাবের ভিত্তিতেই তেহরান এগোচ্ছে এবং ওয়াশিংটনের কিছু মন্তব্য পর্যালোচনা করছে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র আন্তরিকতা দেখালে প্রণালি খুলে দেওয়ার পথ স্পষ্ট হতো, যদিও তিনি এমন আন্তরিকতা নেই বলে মন্তব্য করেন।

ফ্লোরিডার এক নির্বাচনি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনো আছে, তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক অভিযানও চালাতে পারে। আইআরজিসি আরও দাবি করেছে, প্রণালির দক্ষিণে অনুমোদনহীন পথে চলার চেষ্টাকালে দুটি বড় তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে। জাহাজ দুটিতে সম্মিলিতভাবে ৪৫ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল বলে বাহিনীটি জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।