Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার রাতে তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন ২৭ ও ২৮ মার্চ ইস্তাম্বুলের কনরাড বসফরাস হোটেলে অনুষ্ঠিত হবে।

সফরসূচি অনুযায়ী, তিনি ২৬ মার্চ সৌদি আরবের জেদ্দা হয়ে ইস্তাম্বুলে পৌঁছাবেন এবং সন্ধ্যায় তুরস্কে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ২৭ মার্চ সকাল ১১টা ২০ মিনিটে তিনি ‘A New Framework for the Global Order: A Strategic Communication Perspective’ শীর্ষক প্রথম প্যানেল আলোচনায় বক্তা হিসেবে অংশ নেবেন। এতে উত্তর সাইপ্রাস, সিরিয়া ও কাজাখস্তানের মন্ত্রীরাও অংশ নেবেন এবং সঞ্চালনা করবেন টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র উপস্থাপক অ্যালিচান আয়ানলার।

সফরকালে তথ্যমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলন শেষে তিনি ৩০ মার্চ সকালে দেশে ফিরবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।