Web Analytics

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যেই এ সুবিধা দেওয়া হয়েছে।

এনবিআর জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের প্রজ্ঞাপনে সৌর খাতের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে তখন ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার প্রযোজ্য ছিল।

নতুন সিদ্ধান্তে ১ শতাংশ অতিরিক্ত কাস্টমস ডিউটি ছাড়া রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন এ সুবিধা কার্যকর থাকবে। শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এখন সুবিধাটি পাবেন। এনবিআর বলেছে, এতে প্রকল্প ব্যয় কমবে, উৎপাদন সক্ষমতা বাড়বে এবং জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।