Web Analytics

গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রস্তাবিত শান্তিচুক্তি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা ইসরাইল ও হামাসের মধ্যে চরম পারস্পরিক আস্থাহীনতা বলে মন্তব্য করেছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট স্টাডিজ প্রোগ্রামের পরিচালক সিনা আজোদি। ১ আগস্ট ২০২৬ আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রস্তাবিত চুক্তিতে ধাপে ধাপে হামাসের অস্ত্র সংবরণের বিধান রয়েছে।

আজোদি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার কারণে হামাসের সঙ্গে যেকোনো শান্তিচুক্তি নিয়ে ইসরাইলি সমাজে গভীর সংশয় রয়েছে। তাঁর মতে, পরিকল্পনাটি কাগজে-কলমে ভালো দেখালেও সহিংসতা বন্ধ এবং অঞ্চলের মানুষের জীবনে কিছুটা স্বাভাবিকতা ফেরানোর এই উদ্যোগ বাস্তবে কীভাবে কার্যকর হয়, সেটিই মূল বিষয়।

তিনি বলেন, ইসরাইলিরা হামাস সদস্যদের বিশ্বাস করে না এবং হামাসও ইসরাইলকে বিশ্বাস করে না; দুই পক্ষই আগে অপর পক্ষের পদক্ষেপ দেখতে চায়। তিনি আরও উল্লেখ করেন, হামাস দীর্ঘদিন ধরে নিজেকে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিসেবে গড়ে তুলেছে। তাই পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ বা সব অস্ত্র সমর্পণে সম্মত হলে দলটির অস্তিত্ব টিকিয়ে রাখার সুযোগ থাকবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।