Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী দিনে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় আনা হবে। তিনি বৃহস্পতিবার ঢাকায় সিপিডির নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক নাগরিক সংলাপে এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, এই কার্যক্রম তাৎক্ষণিকভাবে শুরু করা হবে না, কারণ শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থা মেরামতের কাজ এখনো চলছে। তিনি জানান, ধাপে ধাপে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং দশ বছরের নিচের সব শিক্ষাকে একই কারিকুলাম ও মানদণ্ডে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের অপেক্ষায় থাকা প্রায় ১৪ হাজার শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন না করা পর্যন্ত শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবেন না। এই সিদ্ধান্তে শিক্ষকরা প্রতিবাদ করলেও মন্ত্রণালয় অবস্থানে অনড় রয়েছে। প্রশিক্ষণ শেষে তারা চার থেকে ছয় মাসের মধ্যে শ্রেণিকক্ষে ফিরবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।