Web Analytics

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে পদ থেকে এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানের নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে ১২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে তেল ভরাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ শুরু হয়। এতে তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুর আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাফিউল ইসলামকে আটক করে। গুরুতর আহত মুয়াজকে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার পর কলেজের একাডেমিক কাউন্সিল সাত দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত করে এবং ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয়। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে, যাদের সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।