Web Analytics

প্যাট্রিয়টস অব বাংলাদেশ ও বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ বলেছেন, একাত্তরের মহান স্বাধীনতা ও ২০২৪ সালের জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ নির্দেশ করে। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কের একটি হোটেলে যৌথ গোলটেবিল বৈঠকে তারা এ মন্তব্য করেন। বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, জুলাই সনদের বাস্তবায়ন না হলে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধের হুমকি দিয়েছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল জুলাই শহীদদের আদর্শ ভুলে গিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে এবং বিদেশি প্রভাবের কাছে নতি স্বীকার করছে। বাংলাদেশ ফোরামের সদস্য সচিব এমদাদ চৌধুরী দীপু বলেন, স্বাধীনতা একটি চলমান দায়িত্ব, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জরুরি।

বৈঠকে আরও বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন এবং জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় ঐক্যের আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।