Web Analytics

উচ্চশিক্ষা শেষে নারী শিক্ষার্থীদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে উইমেন স্কলার্স নেটওয়ার্ক গঠনে প্রস্তাব আহ্বানবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উইমেন স্কলার্স নেটওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রস্তাবে নারীর কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ তৈরির বাস্তব পরিকল্পনা থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ইউজিসি বাস্তবায়নাধীন হিট প্রকল্প কর্মশালাটি আয়োজন করে। এতে ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মনোনীত নারী শিক্ষক, ইউজিসি এবং হিট প্রকল্পের কর্মকর্তারা অংশ নেন।

উপসচিব শাহিনা পারভীন বলেন, নেটওয়ার্কটি নারী শিক্ষার্থীদের চাকরির উপযোগী দক্ষতা ও পেশাগত যোগাযোগ গড়ে তুলতে ভূমিকা রাখবে এবং কর্মক্ষেত্রের বৈষম্য নিয়ে আলোচনায় পুরুষ সহকর্মীদেরও যুক্ত করা উচিত। প্রতিযোগিতামূলক মূল্যায়নের মাধ্যমে একটি নেটওয়ার্ক হাব ও ২০টি নোড নির্বাচন হবে। হাবের জন্য সর্বোচ্চ ৪ কোটি টাকা এবং প্রতিটি নোডের জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা অনুদানের সুযোগ রয়েছে। কর্মশালায় প্রস্তাব প্রণয়ন, জমাদান, মূল্যায়ন, বাজেট ও সুরক্ষাবিষয়ক আলোচনা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।