Web Analytics

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ৮ আগস্ট ২০২৬ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমানের ভাষ্য, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা জীবন দিয়ে দেশের মানুষকে মুক্ত করেছেন। ছাত্রসমাজ ও সাধারণ মানুষ যে স্বপ্ন বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন, তা পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই সনদ এখনো বাস্তবায়ন না হওয়া শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল।

সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকার একদলীয় শাসনের দিকে এগোচ্ছে এবং ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে চায়। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন, ভোটাধিকার, ন্যায়বিচার, জবাবদিহি ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। সভায় এলডিপি চেয়ারম্যান অলি আহমদ এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ বিভিন্ন দলের নেতারাও বক্তব্য দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।