Web Analytics

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে ব্যবসায়ী ও ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ব্যর্থতায় যুক্তরাজ্যে থাকা অর্থ দেশে ফেরত আনার সুযোগ নষ্ট হয়েছে কি না, সে বিষয়ে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে আদালত রুলও জারি করেছেন। রিটে দুর্নীতি দমন কমিশন ও এর চেয়ারম্যান, বিএফআইইউ প্রধান, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিবাদী করা হয়।

রিটে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা সম্পদ অনুসন্ধানের সময় যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শওকত আলীর নামে ২৫ মিলিয়ন ডলারের সন্ধান পায়। চার সপ্তাহের মধ্যে ফ্রিজিং অর্ডার বা পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ না পাওয়ায় অর্থটি সংযুক্ত আরব আমিরাতে চলে যায় বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে অর্থটি আয়কর রিটার্নে অপ্রদর্শিত বিদেশি সম্পদ হিসেবে ঘোষণা করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।