Web Analytics

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় পাওনা টাকার বিরোধে জহিরুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পৌর এলাকার ভিরাল্লা বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় বসবাস করে জমি বেচাকেনার ব্যবসা করতেন।

পরিবারের অভিযোগ, বলিবাড়ী গ্রামের মোবারক ও শাহীনসহ একদল যুবক জমি বেচাকেনার পাওনা টাকা আদায়ের কথা বলে জহিরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় নিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।