Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

মন্ত্রী জানান, অবসরকালীন সময়ে কিছু পুলিশ সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়া হবে এবং অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারীদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি বিবেচনাধীন। তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে এবং আবাসন সমস্যা সমাধানে ভূমি অধিগ্রহণসহ অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, গত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং মব কালচার বন্ধে বিদ্যমান আইন সংশোধন করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।