Web Analytics

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরাইলি হামলায় ৮ হাজার ৯২৫ জন নিহত এবং আরও ৩০ হাজার ৫৯৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিসাবে, গত মার্চে সংঘাত তীব্র হওয়ার পর ৪ হাজার ৩৫৮ জন নিহত ও ১২ হাজার ৩৫৯ জন আহত হয়েছেন। দক্ষিণ লেবানন ও নাবতিয়েহ এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও প্রায় সব প্রদেশেই হতাহতের ঘটনা ঘটেছে।

নিহত ও আহতদের ৯৪ শতাংশ লেবাননের নাগরিক। বাকিদের মধ্যে সিরীয়, ফিলিস্তিনি এবং অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। হতাহতদের ৮৬ শতাংশ পুরুষ এবং প্রায় এক-চতুর্থাংশের বয়স ১৮ বছরের কম। ইসরাইলের দাবি, তারা লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালাচ্ছে; তবে এসব হামলায় ব্যাপক বেসামরিক হতাহতের কথা বলা হয়েছে।

হামলায় লেবাননের স্বাস্থ্যসেবা খাতও বড় ক্ষতির মুখে পড়েছে। অ্যাম্বুলেন্সকর্মীদের ওপর ১৮০টি হামলায় ১৩৫ স্বাস্থ্যকর্মী নিহত এবং ৪১৬ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টি স্বাস্থ্যকেন্দ্র, ১৮৪টি অ্যাম্বুলেন্স ও ১৭টি হাসপাতাল; এর মধ্যে তিনটি হাসপাতাল পুরোপুরি কার্যক্রম বন্ধ করেছে। মার্চে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননে ইসরাইলি হামলা জোরদার হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।