Web Analytics

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ফসল রক্ষায় প্রায় ৫ শতাধিক কৃষক রোববার সকালে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ করেন। টানা এক সপ্তাহের বৃষ্টিতে হাওরের একটি অংশ তলিয়ে যাওয়ায় লক্ষীপুর গ্রামের কৃষকেরা মাটি ও বালির বস্তা দিয়ে দীর্ঘ অভ্যন্তরীণ বাঁধটি মেরামত করেন।

স্থানীয়ভাবে দেখা যায়, উজান থেকে নেমে আসা বৃষ্টির পানি নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করেছে। কৃষকেরা জানান, নদী, খাল ও জলাশয় মাটিতে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হয়েছে। ফলে ফসল রক্ষায় তারা স্বেচ্ছাশ্রমে বাঁধ মজবুত করার উদ্যোগ নেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা কৃষকদের সহযোগিতা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।