Web Analytics

যুক্তরাজ্যের গ্রিন পার্টি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্যরা জায়নবাদকে বর্ণবাদের একটি রূপ হিসেবে ঘোষণা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। রোববার ব্রাইটনে দলীয় সম্মেলনে এ প্রস্তাবের ওপর ভোট হয়। প্রস্তাবটির পক্ষে ১ হাজার ২২ জন এবং বিপক্ষে ৮১৩ জন ভোট দেন। এতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে দুই-রাষ্ট্র সমাধানের বদলে একক গণতান্ত্রিক ফিলিস্তিনি রাষ্ট্রের সমর্থন জানানো হয়, যেখানে সব জাতি ও ধর্মীয় গোষ্ঠীর সমান অধিকার থাকবে।

দলের কো-ডেপুটি নেতা মতিন আলি প্রস্তাবের পক্ষে বলেন, জায়নবাদ জাতিগত-জাতীয়তাবাদী রাষ্ট্রব্যবস্থার ধারণা। তাঁর ভাষ্য অনুযায়ী, এর ফলে জাতিগত নিধন ঘটছে এবং এর মূলে একদল মানুষকে অন্য দলের চেয়ে শ্রেষ্ঠ মনে করার ধারণা রয়েছে।

গ্রিন পার্টির এমপি কার্লা ডেনিয়ার ও অ্যাড্রিয়ান রামসে প্রস্তাবটির সমালোচনা করেছেন। দলের পাঁচ এমপি যৌথ বিবৃতিতে বলেন, তাঁরা কোনো ধরনের বৈষম্য বা হয়রানি সহ্য করবেন না এবং ফিলিস্তিনিদের অধিকার ও ইহুদি জনগোষ্ঠীর অধিকার সমর্থনের মধ্যে কোনো বিরোধ নেই। প্রস্তাবটি নিয়ে ইহুদি সদস্যদের উদ্বেগ দেখা দিয়েছে। দলীয় নেতা জ্যাক পোলানস্কি বলেন, ইহুদি সদস্যরা যেন বৈষম্যের শিকার না হন, তা স্পষ্টভাবে নিশ্চিত করা প্রয়োজন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।