Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র সম্পূর্ণ নির্মূল করা হবে। শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারি হাসপাতালগুলোতে কোনোভাবেই দালালদের দৌরাত্ম্য সহ্য করা হবে না।

তিনি জানান, হাসপাতাল এলাকায় দালালদের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রশাসন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে হাসপাতালের প্রবেশপথে নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন, তথ্যকেন্দ্র চালু এবং রোগীদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে তারা সরাসরি হাসপাতালের নির্ধারিত কাউন্টার থেকে সেবা নিতে পারেন।

স্বাস্থ্যসচিব আরও বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারী দালাল চক্রের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যখাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।