Web Analytics

২০২৬ সালের বন্যা পরিস্থিতির কারণে মাঝপথে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা দ্রুত শুরু এবং প্রতিটি বিষয়ের পরীক্ষার মধ্যে যৌক্তিক বিরতি রেখে নতুন রুটিন প্রণয়নের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। রোববার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কয়েকজন শিক্ষার্থী বোর্ডে গিয়ে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, যৌক্তিক বিরতি থাকলে তারা মানসিক চাপ কমিয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। বোর্ড চেয়ারম্যান স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।