Web Analytics

সোমবার পশ্চিম ইকুয়েডরের মানাবি প্রদেশে সামরিক পোশাক পরা বন্দুকধারীরা সাতজনকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে একটি খামারে, যখন দেশজুড়ে মাদক-সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। জানুয়ারি থেকে মানাবিসহ নয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি রয়েছে। কুইটো থেকে এএফপি জানায়, হামলাকারীরা ভোরে আক্রমণ চালায়।

পুলিশ জানায়, হামলাকারীরা প্রথমে ভুক্তভোগীদের একটি আঙিনায় জড়ো করে জিজ্ঞাসাবাদ করে, পরে রাইফেল ও পিস্তল দিয়ে গুলি চালায়। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও ছিল। প্রেসিডেন্ট ডেনিয়েল নবোয়া মাদকবিরোধী অভিযানে সেনাবাহিনী মোতায়েন করলেও হত্যাকাণ্ডের সংখ্যা কমেনি; বরং গত বছর সহিংস মৃত্যুর সংখ্যা রেকর্ড ৯ হাজার ২১৬-এ পৌঁছায়।

দক্ষিণ আমেরিকার একসময়ের নিরাপদ দেশ ইকুয়েডর এখন কোকেন পাচারের বড় কেন্দ্র হয়ে উঠেছে। প্রশান্ত মহাসাগর উপকূলে কৌশলগত অবস্থানের কারণে দেশটি যুক্তরাষ্ট্র ও ইউরোপমুখী পাচারের প্রবেশদ্বারে পরিণত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।