Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচারের দাবি জানিয়েছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় সংঘটিত ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যা ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা। তিনি উল্লেখ করেন, একটি স্বাধীন দেশের রাজধানীতে সেনা কর্মকর্তাদের এমন মৃত্যু বিরল ঘটনা।

বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ডের কোনো নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত এখনো হয়নি। কারা এর সঙ্গে জড়িত এবং কোন স্বার্থে এমন বর্বরতা চালানো হয়েছিল তা আজও স্পষ্ট নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, এত বছর পর আর সময় নষ্ট করা যাবে না এবং দ্রুততার সঙ্গে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

চরমোনাই পীর নিহত সেনা কর্মকর্তা ও সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।