Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবী শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে তাঁর ঢাকা-১৫ নির্বাচনি এলাকায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুদানগুলো সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাওয়া বলে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা, নৈতিকতা ও চরিত্রে গড়ে উঠতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ সৎ, দক্ষ ও বুদ্ধিমান নাগরিকদের হাতে তুলে দিতে হবে। সমাজে ধান্দাবাজি, চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির প্রতিযোগিতা বন্ধ হওয়ার আশা প্রকাশ করেন তিনি। মেধার পূর্ণ বিকাশে রাষ্ট্র, সরকার ও রাজনীতিবিদদের দায়িত্ব নেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনার কথাও বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কারিকুলাম, সিলেবাস, শিক্ষক, শিক্ষাব্যবস্থা ও শিক্ষার পরিবেশ উন্নত করতে হবে। মানসম্মত পাঠদান না হওয়ায় অনেক পরিবারকে ব্যয়বহুল প্রাইভেট শিক্ষার ওপর নির্ভর করতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। তিনি প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিয়ে অর্থটি সন্তানের শিক্ষায় ব্যয় করতে এবং কাউকে ধার না দিতে পরামর্শ দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।