Web Analytics

ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় এমভি স্টার লাইন নামের একটি বিদেশি জাহাজ আটক করেছে। কর্তৃপক্ষের দাবি, জাহাজটিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ছিল। জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছিল। জাহাজটি ৭ নভেম্বর আটক করা হয় এবং ২০ নভেম্বর বেলাওয়ানে সংবাদ সম্মেলনে অভিযানের তথ্য প্রকাশ করা হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সরকারি বিবৃতি অনুযায়ী, টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ সমুদ্রপথে অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে জাহাজটিকে থামায়। এমভি স্টার লাইন বেতার যোগাযোগে কোনো সাড়া দিচ্ছিল না বলে জানানো হয়। এরপরই অভিযান শুরু হয়।

তল্লাশিতে জাহাজের মোট ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এছাড়া ৫৪টি প্যালেটে লাখ লাখ খালি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সোডিয়াম পারক্লোরেট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অক্সিডাইজার, যা মূলত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। জাহাজটির মালিকানা, নাবিক বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে উৎসে আর কোনো তথ্য নেই।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।