Web Analytics

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সৃষ্ট সংকটের মধ্যে দেশ ভঙ্গুর অর্থনীতির মুখোমুখি হয়েছে এবং তা থেকে বেরিয়ে আসতে নির্বাচিত সরকার নিরলসভাবে কঠোর পরিশ্রম করছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, বিগত সরকারের ১৭ বছরের ভুল জ্বালানি নীতি, অপরিকল্পিত প্রকল্প ও ব্যাপক লুটপাটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচিত হওয়ার পর সরকার স্বয়ংক্রিয়ভাবে ওই সংকট উত্তরাধিকার হিসেবে পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ এবং সংবাদপত্রসংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষায় সরকার নীতিগত সহায়তা দিতে প্রস্তুত। ক্ষমতাকে প্রশ্ন করে জবাবদিহি নিশ্চিত করাই সাংবাদিকতার প্রধান কাজ বলে মন্তব্য করেন তিনি। সংবাদপত্রের মালিকদের নিরাপদ বিনিয়োগ, লাভজনক প্রক্রিয়া এবং সম্পাদক, সাংবাদিক, ছাপাখানার কর্মীসহ গণমাধ্যম শিল্পসংশ্লিষ্ট সবার স্বার্থ নিশ্চিত করার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।