Web Analytics

সাতক্ষীরায় প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান এবং সভাপতিত্ব করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে মোট ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল এবং এসব অভিযানে ৪৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এই মাদক ধ্বংস কার্যক্রম বিজিবির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে সম্পন্ন হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।