Web Analytics

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। রমজান মাসে নির্বাচন না করার দাবিতে প্রার্থী ও সাধারণ সদস্যদের অনুরোধের পর রোববার সমিতির দক্ষিণ হলে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে নির্বাচন ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং মনোনয়ন জমা ও প্রত্যাহারের সময়সূচিও ঘোষণা করা হয়েছিল।

পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় এবং ১ মার্চ পর্যন্ত জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। ৪ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ছিল। বিশেষ সভায় সেই তফসিল স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়। সমিতি জানিয়েছে, ঘোষিত নতুন তারিখ অনুযায়ী আবারও তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক ও কার্যকরী সদস্যসহ মোট ১৪টি পদে ভোট হবে।

সর্বশেষ নির্বাচন ২০২৪ সালের ৬–৭ মার্চ অনুষ্ঠিত হয়েছিল, যা সহিংসতা ও ভোট কারচুপির অভিযোগে বিতর্কিত হয়। পরবর্তীতে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।