Web Analytics

২২ বছর ধরে আর্সেনালের কিটম্যান হিসেবে দায়িত্ব পালন করা ৬২ বছর বয়সী মার্ক বনিক দাবি করেছেন, ফিলিস্তিনে ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বরে গাজায় ইসরাইলের অভিযানের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর তাকে বরখাস্ত করা হয়। আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে বনিক বলেন, তার মন্তব্য ছিল রাজনৈতিক মতপ্রকাশ, কোনোভাবেই তা বিদ্বেষমূলক বা বৈষম্যমূলক ছিল না। বর্তমানে তিনি আর্সেনালের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন, যার মধ্যস্থতা জুনে হওয়ার কথা এবং পুরো প্রক্রিয়া ২০২৮ সাল পর্যন্ত গড়াতে পারে।

বনিক বলেন, অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে কথা বলা সবার দায়িত্ব। তিনি অভিযোগ করেন, গণমাধ্যম তার বক্তব্যের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে না ধরে বরং ইহুদিবিদ্বেষের অভিযোগকেই বেশি গুরুত্ব দিয়েছে। তার দাবি, তার পোস্টে কোনো ইহুদিবিদ্বেষ ছিল না এবং পুলিশ বা ফুটবল অ্যাসোসিয়েশন কেউই তার সঙ্গে যোগাযোগ করেনি।

তিনি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ডেভিড মিলারের মামলার উদাহরণ টেনে বলেন, রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রে সবার জন্য একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।