Web Analytics

শেরপুরে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার ভোর থেকে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার বিভিন্ন স্থানে টহল শুরু করেন। জেলা শহর, সদর উপজেলা ও নকলা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরাও টহলে রয়েছেন। তিনি বলেন, জেলার অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শেরপুরসহ মোট পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।