Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বক্তব্যটি দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি অভিযোগটিকে কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট আখ্যা দেন।

জুবায়ের বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, মিল্টন একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০টি অটোরিকশা থাকার কথা বলেছেন। তার মতে, দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের তথ্যনির্ভর ও শালীন বক্তব্য দেওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলার আগে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াত নেতা বলেন, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা এবং চালকদের জীবিকা-সংক্রান্ত বিষয়গুলো বাস্তবতা ও জনস্বার্থের আলোকে বিবেচনা করা দরকার। এসব ইস্যুতে রাজনৈতিক অবস্থানের বিরোধিতা যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপে করা উচিত। তিনি মিল্টনের কাছে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশের আহ্বান জানান; ব্যর্থ হলে বক্তব্য প্রত্যাহার ও জনসমক্ষে দুঃখ প্রকাশের দাবি করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।