Web Analytics

বাংলাদেশ ব্যাংক রোববার শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে। এতে মদ ও মদ বিক্রির প্রতিষ্ঠান, জুয়া ও বেটিং, নাইট ক্লাব, প্রাপ্তবয়স্ক বিনোদন, শূকরজাত পণ্য, সুদভিত্তিক আর্থিক সেবা এবং প্রচলিত বীমাসহ শরিয়াহবিরোধী খাতে কার্ডে বিল পরিশোধ নিষিদ্ধ করা হয়েছে। এসব লেনদেন ঠেকাতে কার্ড ইস্যুকারী ব্যাংককে অনুমোদনের পর্যায়েই সংশ্লিষ্ট মার্চেন্ট ক্যাটাগরি কোড ব্লক করতে হবে।

নীতিমালায় ইসলামিক ক্রেডিট কার্ডের সব পণ্য, চুক্তি, লেনদেন, ফি ও কার্যক্রম শরিয়াহনীতি অনুযায়ী পরিচালনার কথা বলা হয়েছে। কার্ডের ঋণ বা বিলম্বিত পরিশোধ সুবিধা কর্জ হাসান বা সুদমুক্ত ঋণের ভিত্তিতে দিতে হবে। গ্রাহকের বকেয়া, ঋণের মেয়াদ বা পরিশোধে বিলম্বের কারণে ব্যাংকের আয় বাড়ানো যাবে না, তবে নির্দিষ্ট উজরাহ বা সেবামূল্য নেওয়া যাবে।

প্রতি পরিশোধকালীন সময়ে বিলম্বের জন্য একবার জরিমানা আরোপ করা গেলেও তা ব্যাংকের আয় হিসেবে দেখানো যাবে না; অর্থটি পৃথক চ্যারিটি অ্যাকাউন্টে রেখে দাতব্য কাজে ব্যয় করতে হবে। নতুন কার্ড চালুর আগে ওটিপিতে সম্মতি, ই-কমার্স ও দেশীয় নন-এনএফসি লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন এবং সব লেনদেনে তাৎক্ষণিক এসএমএস ও ই-মেইল সতর্কতা বাধ্যতামূলক করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।