Web Analytics

নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই দ্রুত ঋণ গ্রহণের ফলে চলতি অর্থবছরের বাজেটের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ৯ এপ্রিল পর্যন্ত সরকারের মোট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকা, যেখানে বাজেটের লক্ষ্য ছিল এক লাখ চার হাজার কোটি টাকা। এর মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়েছিল ৬৮ হাজার ২২৯ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম নয় মাস নয় দিনে সরকারের নিট ব্যাংক ঋণ গত বছরের একই সময়ের তুলনায় ১৩৯ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।

খাতসংশ্লিষ্টদের মতে, নির্বাচনি ব্যয়, নতুন বিনিয়োগ এবং ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতে ভর্তুকি বৃদ্ধির কারণে ঋণ নিতে হচ্ছে সরকারকে। রাজস্ব আদায়েও বড় ঘাটতি দেখা দিয়েছে, যা আট মাসে প্রায় সাড়ে ৭১ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। ফলে ব্যয় মেটাতে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী বলেন, রাজস্ব আয় কম হওয়ায় বাজেট ব্যয় মেটাতে ব্যাংক ঋণ বাড়াতে হচ্ছে এবং অর্থবছর শেষ হতে তিন মাস বাকি থাকলেও ঋণের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে ছাড়িয়ে গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।