Web Analytics

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যা রুনা বেগমকে হত্যার দায়ে শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। আদালত তাকে পরিকল্পিতভাবে ঘুমন্ত মেয়ের গলা কেটে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব ভানুবিল গ্রামে ঘটনাটি ঘটে। শরীফ আলী তার চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসানোর উদ্দেশ্যে মেয়েকে হত্যা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় স্বামীকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে শরীফ আলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়। মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমদ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।