Web Analytics

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় উচ্চ আদালতের স্থগিত করা পুরোনো একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক। তিনি এ ঘটনার সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রীর বলে মন্তব্য করেন। বৃহস্পতিবার আমার দেশকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হাসিনুর রহমান মাহমুদুর রহমানকে দেশের একজন অনুকরণীয় ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। তিনি তার সততা, নির্ভীকতা, সাহসিকতা ও বলিষ্ঠ কণ্ঠের প্রশংসা করেন। পুরোনো মামলাটিতে হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও একজন পুলিশ কর্মকর্তা কীভাবে তাকে গ্রেপ্তার করতে যান, তা নিজের বিবেকে আসে না বলে তিনি মন্তব্য করেন। ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন।

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, অন্য কোনো সভ্য দেশে এমন ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করতেন অথবা সরাসরি দেখা করে দুঃখ প্রকাশ করতেন। তার জানামতে, সরকারপক্ষ থেকে এখনো কেউ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেননি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং মাহমুদুর রহমানের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, তারা সব সময় তার সঙ্গে আছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।