Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়ে কাজ করছে। বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে এবং সরকারের মূল স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের জনগণ একটি মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে এবং ধারাবাহিকভাবে উৎসবমুখর ঈদ উদযাপন করছে। দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য তিনি সম্মিলিত প্রার্থনার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় নেতাদের কবর জিয়ারত করেছেন।

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বিসিবির অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।