Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন সরকারকে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাতারাতি দাম বাড়ানোর ফলে মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে তিনি বলেন, সরকার আগে বলেছিল দাম বাড়াবে না, কিন্তু পরে বাড়িয়েছে এবং এই বৃদ্ধির মাত্রা অতিরিক্ত।

আখতার হোসেন বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তবে দেশে কৃত্রিম সংকটও থাকতে পারে। তিনি জানতে চান, এসব বিষয়ে সরকারের পদক্ষেপ কী, তা এখনো পরিষ্কার নয়। এলপিজির দাম বৃদ্ধিতে রান্নাবান্না ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন মজুদদারীসহ জ্বালানি সরবরাহের ব্যর্থতাগুলো চিহ্নিত করে দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হয়, যাতে জনজীবনে স্বস্তি ফিরে আসে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।