Web Analytics

ইরান, লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরের মানুষের জন্য ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এই অর্থ স্বাস্থ্যসেবা, খাদ্য, আশ্রয়, নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার মতো জরুরি মানবিক কার্যক্রমে ব্যয় করা হবে। এছাড়া, লেবাননে এনজিওগুলোর ত্রাণ কার্যক্রম জোরদার করতে জাপান প্ল্যাটফর্মের মাধ্যমে অতিরিক্ত ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে টোকিও।

জাপান সরকার জানিয়েছে, যুদ্ধ ও অস্থিরতায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।