Web Analytics

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন করা যাবে। বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিআরটিএ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করেছিল বিআরটিএ। নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়। ১৬ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ কাজ শেষের প্রাথমিক সময়সীমা ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহণ আইন, ২০১৮ ও সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী পেছনে আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। স্কুটারের সামনের প্লেট হবে ২০০ বাই ১০০ মিলিমিটার এবং অন্য মোটরসাইকেলের প্লেট ২৮৫ বাই ৫০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রেখে নিবন্ধন নম্বর এক আনুভূমিক রেখায় লিখতে হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।