Web Analytics

তুরস্কের কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, কারিকুলাম আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশ প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতা গড়ে তুলতে চায়। তিনি জানান, সরকার শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রম প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্ব দিচ্ছে। তুরস্কের সঙ্গে একই ধরনের সহযোগিতা গড়ে তোলার আগ্রহও প্রকাশ করেন তিনি।

ড. আলি এরজান প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও পরিকল্পনার প্রশংসা করে বলেন, এসব উদ্যোগ বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে। উভয় পক্ষ আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন এবং পেডাগজিক্যাল অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।