পহেলা বৈশাখ উপলক্ষে আগামী মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ তারিখে মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটি লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।
বৈশাখী উৎসবের কারণে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যাত্রীদের বিকল্প যাতায়াত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উৎসব শেষে মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।