Web Analytics

মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে গঠিত প্রায় ৩০০ অভিবাসীর একটি নতুন বহর শুক্রবার দক্ষিণ মেক্সিকোয় প্রবেশ করেছে। তারা দেশটির মধ্য দিয়ে উত্তর দিকে অগ্রসর হওয়া বৃহত্তর একটি বহরে যোগ দিতে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের চলাচল বন্ধ না হলে মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ার এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল। গত সপ্তাহে গড়ে ওঠা প্রায় ১ হাজার ৫০০ জনের বহরটি চিয়াপাসের আরিয়াগা ও টোনালার বিভিন্ন জনপদ দিয়ে উত্তরমুখী যাত্রা করছে।

অভিবাসীরা রয়টার্সকে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ তাদের পিজিয়াপান শহর ছাড়তে বাধ্য করেছে, যেখানে তারা দুই দিন বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছিলেন। স্ত্রী ও এক এবং চার বছর বয়সি দুই মেয়েকে নিয়ে যাত্রা করা হন্ডুরাসের ২৬ বছর বয়সি এমারসন বলেন, শিশুদের ক্লান্তির বিষয়টি বিবেচনা করা হয়নি। নতুন বহরের হন্ডুরাসি সদস্য হারসন ডেভিড এসকালান্তে বলেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তারা মেক্সিকোতে থেকে কাজ করার কথা ভাবছেন।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, চলতি বছর চিয়াপাসে প্রবেশ করা এটি সপ্তম অভিবাসী বহর। মেক্সিকো সরকার জানিয়েছে, বৈধ অভিবাসন মর্যাদাধারীরা দেশটিতে থাকতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া থাকা ব্যক্তিদের আবেদন ও পরিস্থিতি যাচাইয়ের জন্য অভিবাসন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নতুন বহর নিয়ে মন্তব্যের অনুরোধে মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।