Web Analytics

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য বি১-বি২ ভিজিটর ভিসা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। ১৮ মার্চ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এই নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দূতাবাস জানায়, সম্প্রতি কিছু ভিসাধারী সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার চেষ্টা করেছেন, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত এবং ভিসার নিয়মের সরাসরি লঙ্ঘন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বি১-বি২ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে কোনো বেতনভিত্তিক কাজে যুক্ত হতে পারবেন না। তারা কেবল ব্যবসা সংক্রান্ত আলোচনা বা সম্মেলনে অংশ নিতে পারবেন। এই ভিসা ব্যবহার করে ডিগ্রি অর্জন বা শিক্ষার ক্রেডিট নেওয়াও নিষিদ্ধ; পূর্ণকালীন পড়াশোনার জন্য আলাদা এফ-১ স্টুডেন্ট ভিসা নিতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা নীতিতে কড়াকড়ি আরোপের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।