Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে রাজনৈতিক পট পরিবর্তন হলেও তেহরানের প্রতি ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরী নীতি বদলাবে না। নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলাবে বলে যারা মনে করেন, তারা মারাত্মক ভুল করছেন বলেও তিনি মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে খামেনি বলেন, আধিপত্যবাদী ব্যবস্থা তার স্বভাবজাত আচরণ বদলে ফেলবে বা দল ও উপদলীয় রদবদলের কারণে নীতিগত পরিবর্তন ঘটাবে—এমন ক্ষীণ আশা যারা ধরে রেখেছেন, তারা বিভ্রান্তিতে আছেন। যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দিলে ইরানি জাতির প্রতি তাদের ঐতিহাসিক শত্রুতা দূর হবে বলে যারা ভাবেন, তারাও চূড়ান্ত ভুলের স্বর্গে বাস করছেন বলে তিনি বলেন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে মার্কিন-ইসরাইলি হামলায় তার পিতা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ফেব্রুয়ারির শেষের দিকে মুজতবা খামেনি দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে সরাসরি জনসমক্ষে দেখা যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।