Web Analytics

ইরান যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড শুক্রবার পদত্যাগ করেছেন। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে তার এই সিদ্ধান্ত আসে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে গ্যাবার্ডের মতপার্থক্য তৈরি হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্যাবার্ড জানান, তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়ায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত দেড় বছর জাতীয় গোয়েন্দা দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যালে গ্যাবার্ডের পদত্যাগ নিশ্চিত করে তার প্রশংসা করেন।

হাওয়াই থেকে নির্বাচিত সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য গ্যাবার্ড ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত কংগ্রেসে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডেমোক্র্যাটিক পার্টি ত্যাগ করে ট্রাম্পকে সমর্থন দেন এবং জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।