Web Analytics

জনপ্রশাসন মন্ত্রণালয় শেখ মো. সাজ্জাত আলীর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ বাতিল করেছে। রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তার আবেদনের পরিপ্রেক্ষিতে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৫ ফেব্রুয়ারি সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। তিনি ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ মেয়াদ শেষ হওয়ার আগেই বাতিল করা হলো।

নতুন কমিশনার নিয়োগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার দায়িত্ব পালন করবেন বলে ২৬ ফেব্রুয়ারি নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।